বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলুর জন্মদিন।

আজ অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলুর জন্মদিন।

আজ অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলুর জন্মদিন।

তিনি ১৯৭৭ সালে থিয়েটার চর্চা শুরু করেন। তখন ভাবতেন, নাটকের মাধ্যমে সামাজিক অসংগতি তুলে ধরবেন, মানুষকে সচেতন করবেন। এর মধ্যেই ১৯৮১ সালে হঠাৎ করেই টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। আর ১৯৯৬ থেকে নাটক পরিচালনায় নাম লেখান। কিন্তু পরিচালক কিংবা অভিনেতার কোনোটিই তিনি হতে চাইনি। তখন ভবিষ্যতে কী করবেন, সেটাও ভাবেননি। তিনিই এখন ভক্তদের কাছে পরিচিত মুখ সালাহউদ্দিন লাভলু। বহু জনপ্রিয় নাটকের যেমন নির্মাতা, তেমনি অভিনেতা হিসেবেও তিনি আলোচিত। এই শিল্পীর আজ জন্মদিন। ১৯৬০ সালের ২৪ জানুয়ারি তাঁর জন্ম।

তিনি একই সঙ্গে বহু নাটকে অভিনয় ও পরিচালনা করেছেন। কখনো কোনো নাটকে দেখা যায় শুধু পরিচালনা করতে। আবার পেশা হিসেবেও তাঁকে নিয়মিত অন্য পরিচালকের পরিচালনায় অভিনয় করতে দেখা যায়। তাঁর আসল জায়গা কোনটা? এমন প্রশ্নে এর আগে লাভলু প্রথম আলোকে বলেছিলেন, ‘পরিচালনাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। কিন্তু এখন পরিচালনা করতে ভালো লাগে না। যাঁদের জনপ্রিয়তা, ক্যারিয়ার গড়ে উঠেছে টেলিভিশন নাটক দিয়ে, তাঁরা এখন টেলিভিশন নাটকে অভিনয় করতে চান না। অনেকেই সময়মতো সেটে আসেন না।’

সেই সময় তিনি অভিমান করে আরও বলেছিলেন, ‘দেখা যায়, ১০ দিনের শুটিংয়ে চার দিনই বসে থাকতে হয়। অথচ “রঙের মানুষ”, “ভবের হাট”, “ঘরকুটুম” নাটকগুলোর শত শত পর্ব এসব শিল্পীকে নিয়ে করেছি। এখন তাঁদের নিয়েই কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের দেশে যাঁরা তারকা, তাঁদের নিয়ে ধারাবাহিক নাটক বানানো অসম্ভব। এতে তাঁদের হয়তো দোষ নাই, কারণ, তাঁরা এখন ওটিটিসহ নানা মাধ্যমে কাজ করছেন।’

দর্শকদের সচেতনতার বার্তা দিতেই তিনি একসময় শিল্পমাধ্যমে কাজ করতে এসেছিলেন। তিনি মনে করেন সচেতনভাবে বিভিন্ন গল্প দিয়ে তিনি সেই দায়িত্ব পালন করেছেন। কিন্তু আগের সেই দিনগুলোকে খুব মিস করেন। এমনকি সমসাময়িক বিভিন্ন ঘটনা তাঁকে কষ্ট দেয়।