বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাকে উদ্দেশ্য করে উপদুষ্টু বললেন অভিনেত্রী শাওন।

কাকে উদ্দেশ্য করে উপদুষ্টু বললেন অভিনেত্রী শাওন।

কাকে উদ্দেশ্য করে উপদুষ্টু বললেন অভিনেত্রী শাওন।

ফেসবুকে কটাক্ষ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্যে এগিয়ে আছেন শিল্পী মেহের আফরোজ শাওন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সব ধরনের পদক্ষেপের একজন কড়া সমালোচক তিনি। আজ যেন তার এক পোস্ট মাত্রা ছাড়িয়ে গেল বিগত দিনের সবকিছুকে। উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলে কটাক্ষের পাশাপাশি, একজন উপদেষ্টার স্ত্রীর পুরোনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রোরেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করেছেন শাওন। সেখানে তিনি লিখেছেন, ‘ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল‍্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’
পোস্টটি প্রকাশের পর থেকে ফেসবুকে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাওনের অনুসারীরা তার বক্তব্যে সহমত পোষণ করেছেন। উল্লেখ বাহুল যে, তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন। সম্প্রতি তার তত্বাবধানে সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়, যা জুলাই আন্দোলনের স্মারক বহন করছে।

উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তি পাওয়া ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির একটি আলোচিত স্থান ছিল লিটনের ফ্ল্যাট। সেখানে একান্ত সময় কাটাতে যেত প্রেমিক-প্রেমিকারা। বহু বছর পর আবারও সিনেমার ওই ঘটনা মনে করিয়ে নির্মাতাকে উপদুষ্টু অ্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী শাওন।