বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় সরকারের সর্বোচ্চ সন্মান পেলেন প্রসেনজিৎ ও মাধবন।

ভারতীয় সরকারের সর্বোচ্চ সন্মান পেলেন প্রসেনজিৎ ও মাধবন।

ভারতীয় সরকারের সর্বোচ্চ সন্মান পেলেন প্রসেনজিৎ ও মাধবন।

ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ সম্মান পেলেন অভিনেতা আর মাধবন। শুধু তা-ই নয়, তার সঙ্গে একই সম্মাননা পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। রবিবার সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এই দুই অভিনেতা।

আজ রবিবার (২৫ জানুয়ারি) সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে ভারত সরকার। এই তালিকায় ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন বলে জানা গেছে। 

এই দুই অভিনেতা ছাড়াও এ বছরের পদ্ম সম্মান তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। ধর্মেন্দ্রকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ সম্মান এবং মামুট্টি এবং অলকা পেলেন পদ্ম ভূষণ সম্মান।