রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওআইসি মহাসচিবের সঙ্গে চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

ওআইসি মহাসচিবের সঙ্গে চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

ওআইসি মহাসচিবের সঙ্গে চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক


ওআইসি মহাসচিবের সঙ্গে চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার সঙ্গে বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানী বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতি এবং সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানে সহিংস আন্দোলনের জেরে দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের জেরে উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আঞ্চলিক নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলা এবং সমস্যাগুলো রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। সেই সাথে যে কোন পরিস্থিতিতে সব পক্ষকে ধৈর্য ধরার ওপর আহ্বান জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, আগামী দিনে একটি বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। অন্যদিকে ইরান বলছে, দেশটিতে যে কোন আক্রমণ যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তবে বেইজিং যে কোনো দেশে সামরিক অভিযানের বিরোধীতা করে আসছে।