মাগুরা শালিখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা, উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত, মৎস্য অফিসার ফেরদৌস আক্তার,ওসি (তদন্ত) মোতালেব হোসেন,উপজেলা সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন,সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,উপজেলা জামায়াত ইসলামী আমির মাওঃ আফসার উদ্দিন,ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওঃ ওসমান গনি সাইফী,ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার,আরজ আলী বিশ্বাস,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসচেতনামূলক বিষয়,আচারণবিধি ও মাদক ও আড়পাড়া বাজারের যানজট নিরসন এবং অতিথিদের মধ্যে জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রুপরেখা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷
জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধি