বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই সপ্তাহে মঞ্চে যা প্রদর্শন করা হবে৷

এই সপ্তাহে মঞ্চে যা প্রদর্শন করা হবে৷

এই সপ্তাহে মঞ্চে যা প্রদর্শন করা হবে৷


হেরমান হেসের উপন্যাস সিদ্ধার্থ অবলম্বনে নাটক। নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন রেজা আরিফ। আরশিনগর ঢাকা বলছে, গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের সিদ্ধার্থ কোনো ধর্মীয় জীবনী নয়। এতে অভিনয় করেছেন পার্থপ্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান, ওয়াহিদ খান।

হেনরিক ইবসেনের হোয়েন উই ডেড এওয়েকেন এর বাংলা করেছেন শহীদুল মামুন ও নির্দেশনা দিচ্ছেন নওরীন সাজ্জাদ। নির্দেশক জানান, নাটকটি মুক্তির কথা বলে, সম্পর্কের কথা বলে। এই নাটকের চরিত্রগুলো কেউ সৃষ্টির মধ্যে মুক্তি খোঁজে, আর কেউ সম্পর্কের উত্তাপের মধ্যে মুক্তি খোঁজে। এতে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু, এমএইচএস লাবন, নওরীন সাজ্জাদ, মার্শিয়া শাওন।

খনা এক বিদুষী নারী। খনার শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রজায়ার যশ, খ্যাতি ও বিদ্যায় হীনমন্যতা ও ঈর্ষায় ভোগেন শ্বশুর বরাহ মিহির। পরে শ্বশুরের নির্দেশে তার জিব কেটে নেওয়া হয়। সামিনা লুৎফার লেখা নাটকটির নির্দেশনা দেন মোহাম্মদ আলী হায়দার।

ব্রিটিশ নাট্যকার ডেভিড হেয়ারের দ্য ভার্টিক্যাল আওয়ার নাটকটি প্রলম্বিত প্রহর নামে ভাষান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। সেই ভাষান্তর অবলম্বনে বিবিধ শোক অথবা সুখ লিখেছেন সাইফ সুমন, নাটকটি নির্দেশনাও দেন তিনি।

নাট্যকার হ্যারল্ড পিন্টারের চাকরিপ্রার্থী নির্দেশনা দিচ্ছেন শাহানাজ পারভীন। নাট্যকার ডেভিড আইভসের শব্দ, শব্দ, শব্দ নির্দেশনা দিচ্ছেন অনিরুদ্ধ অনু। এক টিকিটে দুটি নাটক দেখতে পারবেন দর্শকেরা।