মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই স্টেডিয়াম ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে। পুরো স্টেডিয়াম ছাড়াও পার্শ্ববর্তী সড়ক ও খোলা জায়গাগুলোতে জনসমুদ্রের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ুআমরা ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবো। বেকার সমস্যা সমাধানে বেকার ভাতা দিয়ে মানুষকে আরও বেকার বানাবো না; বরং যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ুযারা চাঁদাবাজিতে জড়িত, তাদের প্রতি আহ্বান এই পথ ছেড়ে ন্যায় ও ইনসাফের পক্ষে ফিরে আসুন। জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে সম্মানজনক ও বৈধ কর্মের সুযোগ দেওয়া হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত সুশাসন, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

সমাবেশে ১০-দলীয় জোটসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তারা আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে জনসমর্থন জোরদারের আহ্বান জানান।

 

কুষ্টিয়া প্রতিনিধি মীর রকিবুল ইসলাম