রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি ও পাঁচবিবি প্রতিনিধি: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন। তিনি জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার ভারত থেকে বাংলাদেশে সকল পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ভারতে সকল পণ্য রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে ।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে। যথাযথ যাচাই-বাছাই শেষে দুই দেশের মধ্যে ভ্রমণে আগত যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।