রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে ১৭ লাখ টাকার অ-বৈ-ধ সেগুন কাঠ জ-ব্দ

বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে ১৭ লাখ টাকার অ-বৈ-ধ সেগুন কাঠ জ-ব্দ

বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে ১৭ লাখ টাকার অ-বৈ-ধ সেগুন কাঠ জ-ব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. হাফিজুর রহমান। অভিযানে মোট ৪৩৭ দশমিক ৪ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাঠের বিষয়ে নিয়মিত মামলা রুজু করে তা বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।