বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ।

কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ।

কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ।


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী রাউতখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা।

 

রোববার (২৬ জানুয়ারি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

 

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান,  বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

 

তিনি আরও জানান, সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।