বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ চলচিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস এর জন্মদিন।

আজ চলচিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস এর জন্মদিন।

আজ চলচিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস এর জন্মদিন।

একুশে টেলিভিশনের পথ চলার শুরুর দিকের কথা। সে সময় সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে চ্যানেলটিতে সম্প্রচার শুরু হয় বিনোদনধর্মী স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’। সেই অনুষ্ঠানটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। অনুষ্ঠানটির পাশাপাশি একটি নামও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি হলেন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। 

 

উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পেলেও দেবাশীষ বিশ্বাসের প্রথম পরিচয় আজ একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেই। আজ মঙ্গলবার রূপালি ভুবনের এই প্রিয় মানুষটির শুভ জন্মদিন। ১৯৭৭ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। সেই মতে আজ এ নির্মাতা ৫১ বছর পূর্ণ করলেন। 

 

এন্টার টিভির পক্ষ থেকে তার প্রতি অনেক শুভেচ্ছা রইলো। নন্দিত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের পুত্র দেবাশীষ বিশ্বাস। স্বভাবতই তিনি হেঁটেছেন বাবার পথ ধরে চলচ্চিত্রের আঙ্গিনায়। দাম্পত্য জীবনে এক পুত্রের জনক তিনি। ২০১২ সালে দেবাশীস বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

 

নির্মাতা হিসেবে দেবাশীষের অভিষেক হয় ২০০২ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ চলচ্চিত্র দিয়ে। তখনকার তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূরের ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল।এরপর বেশ লম্বা বিরতি নেন তিনি। ২০১৩ সালে বানালেন নিজের দ্বিতীয় ছবি ‘শুভ বিবাহ’। ছবিটি তেমন ব্যবসায়িক সাফল্য না পেলেও আলোচনায় দেবাশীষ বিশ্বাস। তৃতীয় ছবি হিসেবে নির্মাণ করেন দুই নবাগত আরেফিন শুভ ও আইরিনকে নিয়ে ‘ভালোবাসা জিন্দাবাদ’। প্রসঙ্গত, গীতিচিত্র কথাচিত্র নামে একটি প্রযোজনা সংস্থাও রয়েছে দেবাশীষ বিশ্বাসের।