শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে : জামায়াত আমির

ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে : জামায়াত আমির

ENTERTV


ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে : জামায়াত  আমির

জনগণের আকাঙ্ক্ষা পূরণ, জুলাইয়ের স্বপ্ন পূরণ ও ব্যবসায়ীদের চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার সকালে যাশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। 

জামায়াত আমির বলেন, গণভোটে ভেতরে ভেতরে কেউ নাখোস। গণভোটে হ্যাঁ জয়ী হলে দলীয় চাঁদাবাজের রমরমা ব্যবসা চলবে না। কিন্তু মুখ খুলে বলতে পারছে না। কারণ ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। ১২ তারিখ প্রথম ভোট হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ ভোট পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। গণভোটে হ্যাঁ ভোট বিজয় হলে বাংলাদেশ বিজয় হবে। হ্যাঁ ভোট হেরে গেলে সরকার গঠন করে কোনো লাভ হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনী প্রচারে গেলে নারীদের হেনস্থা করা, ইভটিজিং করতে দেব না। তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কমিশনে জানান। কিন্তু এভাবে চলতে থাকলে যেখানেই মা বোনদের হেনস্থা করা হবে, সেখানেই প্রতিরোধ করা হবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি জানান, তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোনো দলের হয়ে না।

একই জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, অপশাসন করে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে