গল্পটা মূলত দুই উপজেলা চেয়ারম্যানের দলীয় রাজনীতি নিয়ে। একজন বর্তমান, অন্যজন প্রাক্তন। আসন্ন ইলেকশনে নমিনেশন পাওয়া নিয়ে দু’জনের লড়াইটা মূলত।
তাদের এই রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন দুই সন্তান। একজনের ছেলে, অন্যজনের মেয়ে। এই দুই ছেলে-মেয়ে হলেন অভিনেতা ইয়াশ রোহান ও নাজনীন নীহা। তবে বাস্তবে নয়, পর্দায় তারা দুই চেয়ারম্যানের সন্তানের চরিত্রে আছেন।
এ জুটির পলিটিক্যাল থ্রিলার ঘরানার নাটকটির নাম ‘জনম জনমে’। রায়হান মাহামুদের রচনায় সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মোঃ তৌফিকুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার ও পলিন প্রমুখ।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, ‘‘যেহেতু গল্পটি পলেটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার, সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না। তবে এটুকু কথা দিতে পারি, গল্পটি দেখে যে কেউ হতচকিত হবেন। কারণ, এটাই রাজনীতি। আমার শিল্পীরা যে যার চরিত্রে দারুণ অভিনয় করেছেন।