বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বছরের শেষে বিয়ে করবেন অভিনেত্রী ও উপস্থাপক আইশা খান।

বছরের শেষে বিয়ে করবেন অভিনেত্রী ও উপস্থাপক আইশা খান।

বছরের শেষে বিয়ে করবেন অভিনেত্রী ও উপস্থাপক আইশা খান।


মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানার’ পর এনটিভির বিনোদনমূলক অনুষ্ঠান ‘রাতের আড্ডা’ উপস্থাপনা করছেন অভিনেত্রী ও উপস্থাপক আইশা খান।

গত ২৮ আগস্ট থেকে ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনা শুরু করেন তিনি। ১২ জানুয়ারি এটির কাজ শেষ হয়েছে। শুক্রবার ‘রাতের আড্ডা’ উপস্থাপনায় দেখা যাবে তাকে।

আসছে ঈদের জন্য দুটি নাটকের শুটিং শেষ করেছেন বলে জানান তিনি। নাটক দুটি হলো ‘আমি একজন খুনি বলছি’ ও ‘হৃদয়ে তুমি’।
ফেব্রুয়ারিতে ফের অভিনয় শুরু করার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে আইশা বলেন, “২১ ডিসেম্বরে বিয়ে করতে চাই।” এর কারণ কী? তার ভাষ্য, “আমার কাজিনরা বিয়ের পর দেশের বাইরে সেটেল্ড (থিতু) হয়েছে। ওরা একই মাসে ছুটি পায় না। একেকজন একেক সময় ছুটি পায়। ফলে আমরা কারও বিয়েতে একত্র হতে পারিনি।”
বিয়ের তারিখটা আগে থেকেই বলে রেখেছি, ওদের ফোন করলে যেন চলে আসতে পারে। আমি কাজিনদের খুবই মিস করি।”

ছোটবেলা থেকে চাচাতো-মামাতো ভাই-বোনদের সঙ্গে গল্প করে, মুভি দেখে সময় কাটিয়েছেন বলে জানান আইশা। তিনি বলেন, “ওদের কথা ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। তবে কোন বছরের ২১ ডিসেম্বর বিয়ে করব, সেটা এখনো সিদ্ধান্ত নিইনি।”