অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় গত ২৬/০১/২০২৬ তারিণ খে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এখানে অবৈধভাবে পরিচালিত (১) মেসার্স সিয়াম ব্রিকস, কালিকচ্ছ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া কে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা; (২) মেসার্স লিজা ব্রিকস, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া কে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা; (৩) মেসার্স শিরিন ব্রিকস, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়ায় কে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা করে মোট ০৩ (তিন) টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ২১,০০,০০০ (একুশ লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: রাখিবুল হাসান এবং এ কার্যালয়ের উপপরিচালক, জনাব নাজিম হোসেন শেখ উপস্থিত থেকে উক্ত অভিযানটি সমন্বয় করেছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটার মালিকদ্বয়কে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম।
