মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

মাগুরায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

মাগুরায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

মাগুরার শালিখা উপজেলার শতখালী শাহী দরবার বর্তমান কেয়া ব্রিকস নামের একটি ইটভাটার ক্লিনের দেয়াল ধসে সালমান (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সালমান শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

শালিখা ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় কুমার দেবনাথ জানান,দুপুর ১:৩০ টার দিকে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ইটের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সালমান প্রতিদিনের ন্যায় তার স্ত্রী ও ছেলে সহ ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ ক্লিনের একটি দেয়াল ভেঙে তার উপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহী দরবার বর্তমান কেয়া ব্রিকসের পরিচালক করিম মোল্লা জানান, প্রতিদিনের মত সালমান ও তার স্ত্রী,পুত্রসহ তিনজন পুড়া ইট বের করা কাজ করছিল। হঠাৎ ক্লিনের মাঝের ওয়াল ফাটল ধরে   ধসে পড়ে স্ত্রী ও পুত্র সরে গেলেও  সালমান সরে আসতে পারনি। পরে সালমান দেয়ালের নিচে চাপা পড়ে যায়। দ্রুত স্হানীয় লোকজন এগিয়ে আসে এবং শালিখা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের  মাতম।