রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যথাযথ নিয়ম না মানলে ভোটারের ভোট বাতিল : ইসি সানাউল্লাহ

যথাযথ নিয়ম না মানলে ভোটারের ভোট বাতিল ইসি সানাউল্লাহ

যথাযথ নিয়ম না মানলে ভোটারের ভোট বাতিল  ইসি সানাউল্লাহ


কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেন, তবে তার ভোট বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশন (ইসি) এই বিষয়ে কোনো ছাড় দেবে না-এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,‘আমাদের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়সভিত্তিক, লিঙ্গভিত্তিক সবাই ভোট দিতে পারে। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে, সেটি খেয়াল রেখে সবার ভোট প্রদান নিশ্চিত করতে হবে।’

পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুই ভাগে হবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, আমরা কোনো বিষয়ে ছাড় দেব না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করেন, তাহলে তা ভোট বাতিল হয়ে যাবে। একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।


জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।