মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে গণভোটের প্রচার প্রচারণা ও বর্ণাঢ্য র‍্যালি 

শ্রীপুরে গণভোটের প্রচার প্রচারণা ও বর্ণাঢ্য র‍্যালি 

শ্রীপুরে গণভোটের প্রচার প্রচারণা ও বর্ণাঢ্য র‍্যালি 

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও শ্রীপুর সদর ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার দুপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদ-এর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,শ্রীপুর সদর ইউনিয়নের ট্যাগ অফিসার ও

 

বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তুহিন, শ্রীপুর সদর ৪নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শ্রীপুর সদর ইউনিয়নের ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বাপ্পী শিকদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল আলিম প্রমুখ।

র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


সোহেল রানা
শ্রীপুর,মাগুরা প্রতিনিধিঃ