বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা পৌর এলাকার সদর রোডে দুই দোকান ভষ্মিভূত,

গলাচিপা পৌর এলাকার সদর রোডে দুই দোকান ভষ্মিভূত,

গলাচিপা পৌর এলাকার সদর রোডে দুই দোকান ভষ্মিভূত,

গলাচিপা পৌর এলাকার সদর রোডে ভাই ভাই টেইলার ও সেঞ্জুরি টেলার নামের দু'টি দোকান ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে আগুনের লাগে বলে এলাকার ব্যবসায়ীর জানায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটে ভাই ভাই টেইলার থেকে আগুনের সূত্রপাত ঘটে।


সেঞ্চুরি টেইলারের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, রাত রাত পৌনে ১২ টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ছুটে আসি। আমাদের পাশের ভাই ভাই টেইলার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলতে পারব।


 গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান আছে। তদন্ত করে বলতে পারব কী কারণে আগুন লেগেছে। #

বার্তা প্রেরক 
রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী