মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়।

নোটিশে, খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, তৃতীয় আদালতে আগামী ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আপনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১০১, খুলনা-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দৌলতপুর ও খালিশপুর অঞ্চলে অনধিক তিনটি মাইক ব্যবহরের অনুমতি থাকলেও তা মানা হচ্ছে না। প্রতিটি গাড়িতে একটি হর্ন ব্যবহারের আইন থাকলেও তা অনুসরণ না করে দুটি হর্ন ব্যবহার করা হচ্ছে।

বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে সিটি করপোরেশনের বিলবোর্ড ব্যবহার করা হচ্ছে এবং কালার পিভিসি ব্যবহার করা হচ্ছে। ফেস্টুন ১৮ ইঞ্চি/২৪ ইঞ্চি ব্যবহারের উল্লেখ থাকলেও তা মানছেন না।

প্রসঙ্গত, খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি মো. ইকবাল হোসেন এ সংক্রান্ত অভিযোগ করেন।