বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাপ্তাই থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া ৩টি গরু উদ্ধার, মালিকের জিম্মায় হস্তান্তর

কাপ্তাই থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া ৩টি গরু উদ্ধার, মালিকের জিম্মায় হস্তান্তর

কাপ্তাই থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া ৩টি গরু উদ্ধার, মালিকের জিম্মায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাঙ্গামাটি পৌরসভার সিলেটি পাড়া টিলা এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশ।


​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে কাপ্তাই থানায় গরু চুরির একটি মামলা  দায়ের করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল-এর সরাসরি তত্ত্বাবধানে গরুগুলো উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশের একটি চৌকস দল।​গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানা পুলিশ

 

রাঙ্গামাটি পৌরসভার সিলেটি পাড়া টিলা এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে তিনটি গরু উদ্ধার করা হয়। উদ্ধারস্থলে উপস্থিত বাদী ও সাক্ষীগণ নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত গরুগুলোই প্রকৃত মালিকের।​জব্দকৃত গরুগুলোর যথাযথ লালন-পালন এবং গবাদি পশুর কল্যাণের কথা বিবেচনা করে সেগুলোকে আইনি প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিজ্ঞ আদালতকে অবহিত করার প্রক্রিয়া চলছে।​কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জনগণের জানমালের নিরাপত্তায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-