আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক-এর সমর্থনে রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে কাপ্তাই উপজেলার নতুন বাজার শিল্প এলাকা, সমিল এলাকা, মুরগির টিলা ও জেডিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে প্রার্থীর পক্ষে মতবিনিময় করা হয় এবং আসন্ন নির্বাচনে দশ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবিন, বায়তুল মাল সম্পাদক মো. ওমর ফারুক, সদর থানা সভাপতি এডভোকেট
জিল্লুর রহমান, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য হারুন ইবনে আব্দুল খালেক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সেক্রেটারি ইরফানুল হকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দশ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া তাদের আশাবাদী করে তুলেছে।
