বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার: ৩নং ওয়ার্ডে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিশাল গণসংযোগ

রাঙামাটিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার: ৩নং ওয়ার্ডে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিশাল গণসংযোগ

রাঙামাটিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার: ৩নং ওয়ার্ডে এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিশাল গণসংযোগ

​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:-
রাঙামাটির উন্নয়ন, অগ্রগতি ও কাঙ্ক্ষিত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা বিএনপির সাবেক এই সফল সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ-এর পক্ষে আজ শহরের ৩নং ওয়ার্ড এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।আজ সকাল থেকেই ৩নং ওয়ার্ডের অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পরিচ্ছন্ন ইমেজ ও যোগ্য নেতৃত্বের কথা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।
প্রচারণায় স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​মোহাম্মদ মনির উদ্দিন পিন্টু: সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি।​বরুণ বাবু: সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি।​মোহাম্মদ কামাল উদ্দিন: সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি।
​মোহাম্মদ ইলিয়াস ভুট্টো: সম্মানিত সদস্য, রাঙামাটি জেলা বিএনপি।​মোঃ শহিদুল ইসলাম: আহ্বায়ক, রাঙামাটি পৌর তাঁতী দল।
​মহিদুর রহমান পাপ্পু: সাবেক স্বেচ্ছাসেবক দলের সাহিত্য বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপি।
​মোঃ রনি: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।​এছাড়াও উক্ত গণসংযোগে ৩নং ওয়ার্ড ছাত্রদল, যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।