বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপির দুইনেতা গ্রেপ্তার

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপির দুইনেতা গ্রেপ্তার

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপির দুইনেতা গ্রেপ্তার

 


মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সী শহিদুর রহমানের দুই ছেলে। একজন যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাতে শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র (চাপাতি, চাকু, গাছিদা) এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

উল্লেখ্য, মুন্সি নয়নুজ্জামান নয়নকে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক  মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে পুনর্বহাল করা হয়।


এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন,
যৌথ বাহিনী অভিযানে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

 

জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধি