বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব: হাসনাত আবদুল্লাহ

নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব: হাসনাত আবদুল্লাহ

নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা করব।  আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।  আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওয়াদা খেলাফ করব না।  নিজে দুর্নীতি করব না।  আমার আওতাধীন কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।  সরকারি সকল বরাদ্দ যথাযথভাবে সুষম বণ্টন করব।  আমি কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ জায়গা দেব না।  

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার শিকদার বাড়িতে একটি পথসভায় তিনি এসব কথা বলেন। 

ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভোট দেন।  আমিও নিঃস্বার্থভাবে আপনাদের জন্য নিজেকে উজাড় করে দেব।  অতীতে আপনারা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তারা নিজেদের পেট ভরেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি করেছে।  ব্যাংকের টাকা লুট করে ঋণখেলাপি হয়েছে।  দেশের টাকা পাচার করে বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে। 

তিনি বলেন, শাপলা কলিকে বিপুল ভোটে জয়লাভ করাতে আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন।  প্রার্থী আসলো কি না, সেটা দেখার দরকার নাই।  অতীতে দেশে অনেক প্রার্থী জেলখানায় থেকেও নির্বাচনে জিতেছে। চট্টগ্রামে জামায়াতের শাজাহান চৌধুরী জেলখানায় বসে নির্বাচনে জিতেছেন। জিতানোর জন্য প্রার্থী আসতে হবে এমন কোনো কথা নাই।  


হাসনাত বলেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই আপনারা আঙ্কেল-আন্টিকে বলবেন শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য।  মসজিদে গিয়ে বলবেন শাপলা কলিতে ভোট দিতে।  আপনাদের শ্বশুরবাড়ি, বোন জামাইর বাড়ি, মামার বাড়ি, আত্মীয়-স্বজন সবাইকে বলবেন শাপলা কলিতে ভোট দিতে।  নির্বাচনের আগে আপনারা আমার জন্য খাটলে নির্বাচনের পরে আমি আপনাদের জন্য খাটতে পারব।

এদিন তিনি উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং পথসভা করেন।  এ সময় জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।