বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে তারেক রহমানের জনসভাস্থল জনসমুদ্র

রংপুরে তারেক রহমানের জনসভাস্থল জনসমুদ্র

রংপুরে তারেক রহমানের জনসভাস্থল জনসমুদ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাতে শুক্রবার রংপুরে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ও নির্বাচনি জনসভাকে ঘিরে রংপুরে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ ও মাঠ। সেই সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


তিনি বগুড়া থেকে রংপুরে আসার পথে কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হওয়ার আশা ব্যক্ত করেছেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ কুড়ি বছর পর তারেক রহমান রংপুর আসছেন। তার আসার সংবাদে এই অঞ্চলের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। সভায় জনস্রোত বইবে। জনসভায় রংপুর বিভাগের আট জেলার বিএনপির মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

তারেক রহমানের সফরকে ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। রংপুর মহানগর কমিটি আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরের নেতাকর্মীদের জন্য বড় উৎসাহ হিসেবে কাজ করবে। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দেও পাশাপাশি রংপুর-১ আসনের মোকাররম হোসেন সুজন, রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম উপস্থিত থাকবেন। সারা দেশে দল ও রংপুরের দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন উপস্থিত জনতার কাছে।

দলের রংপুর জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। তেমনি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রংপুর বিভাগের নানা বার্তা তিনি জনসভায় এই অঞ্চলের মানুষকে শোনাবেন। ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবেন বিএনপির সরকার।

নিরাপত্তার বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে।