শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা

শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।

এতে প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এছাড়াও ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াইশ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন।  

এ ঘটনায় দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা।