শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শনিবার (৩১ জানুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬  ডিগ্রি সেলসিয়াস।


শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান যুগান্তরকে জানান, শনিবার সকাল ৬টায় ও ৯টায় ১০.২ ও ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

তিনি বলেন, এটি আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৮ জানুয়ারি ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা ওঠানামা করতে পারে। গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা গেছে। যতই দিন যাচ্ছে তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে। শীতবস্ত্রের অভাবে চা বাগান ও বস্তি এলাকার লোকজন সকালের দিকে গাছের পাতা ও খড়কুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামতেই ঘরে ফিরছেন লোকজন। 


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে উপজেলা প্রশাসন থেকে এ পর্যন্ত দুই হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।