জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভায় দাঁড়িপাল্লার জোয়ার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দল বেসামাল হয়ে গেছে। ফ্যাসিবাদী চরিত্রে রূপ নিয়েছে। তাই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে। কোরআনের হাফেজকে ফ্যাসিবাদী কায়দায় পিটিয়ে পিটিয়ে হত্যা করছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, নারীরা যখন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে মিটিং বা গণসংযোগে যাচ্ছেন তাদের ওপর হামলা করা হচ্ছে। শুধু তাই নয় শেরপুরে জামাতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে নিষ্ঠুর ভাবে নির্যাতন করে শহিদ করা হয়েছে। এই চরিত্র কে বদলাতে দাড়িপাল্লার সাথে সাথে হ্যাঁ'তে ভোট দিবেন।
নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির ও জোটের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালীও কুমিল্লা অঞ্চল টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও ভি.পি মো. রিয়াজুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও জি.এস মো. মাজহারুল ইসলাম।, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারী অধ্যক্ষ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
জসিম উদ্দিন