রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে ছাঁই

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে ছাঁই

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে ছাঁই

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজার তেলের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটছে। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস স্টেশন। 

রোববার( ০১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার জাহাজমারা বাজার পশ্চিম পাশে আজাদের তেলের দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পশ্চিম পাশে আমজাদের তেলের দোকানে এক ক্রেতার হাতে সিগারেট ছিল। ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়লে মুহূর্তে আগুন লেগে যায়। এরপর আশপাশের ওষুধের ফার্মেসী ও মুদি দোকানসহ ৬/৭ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় একজন আহত হয়েছে বলেও খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে বলে জানান তারা। 

জাহাজমারা হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার এ ঘটনায় কমসকম দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারগুলো তেমন বিত্তশালী নয়। 

এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল অনেক দূরে। এরপরও আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

 

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি