বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হেলিকপ্টারে মহেশখালী পৌঁছেছেন জামায়াত আমির

হেলিকপ্টারে মহেশখালী পৌঁছেছেন জামায়াত আমির

হেলিকপ্টারে মহেশখালী পৌঁছেছেন জামায়াত আমির

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

 

 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেন পাঁচ কিলোমিটার দূরের বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায়।

 

উপজেলা জামায়াতের সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার পর জামায়াত আমির জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন বেলা পৌনে একটায়। বেলা একটা থেকে দেড়টার মধ্যে তিনি কক্সবাজার শহরের বাহারছড়ার বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে করেই যাবেন চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনী সফরের অংশ হিসেবে জামায়াতের আমির মহেশখালী এসেছেন। মহেশখালী ও কক্সবাজারে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি। মহেশখালী ও কক্সবাজারকেন্দ্রিক জামায়াতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন জামায়াত আমির।