শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবনের ৭৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ

সুন্দরবনের ৭৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ

সুন্দরবনের ৭৫০০ কেজি শামুক-ঝিনুক ট্রাক থেকে জব্দ


সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা ৭ হাজার ৫০০ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে বন বিভাগ। শনিবার রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় থেকে থানা পুলিশের সহযোগিতায় একটি ট্রাক থেকে ২১৩ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। যার ওজন ৭ হাজার ৫শত কেজি। এসময় শামুক-ঝিনুক পরিবহনকৃত ট্রাকটিকেও জব্দ করা হয়। জব্দকৃত শামুক-ঝিনুক রবিবার (২ ফেব্রুয়ারি) সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতা শামুক-ঝিনুক পরিবহনকৃত ট্রাকটি আটকিয়ে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ফজলুল হক বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় শামুক ও ঝিনুক আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে শামুক-ঝিনুক সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বন আদালতের আদেশে জব্দকৃত ৭৫০০ কেজি শামুক-ঝিনুক সকলের উপস্থিতিতে সংরক্ষিত সুন্দরবনে অবমুক্ত করা হয়।

 

 

সাহেব রেজা সাতক্ষীরা  প্রতিনিধি।