আগামী ৪ঠা ফেব্রুয়ারী কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ উখিয়ার কোর্টবাজারে আসছেন। তার এই ঐতিহাসিক আগমন এবং উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উক্ত আসনের হেভিওয়েট প্রার্থী শাহজাহান চৌধুরী-র নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উখিয়ায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, সালাহউদ্দিন আহমদকে বরণ করার পাশাপাশি শাহজাহান চৌধুরীর আসন্ন নির্বাচনী গণসংযোগ সফল করতে গত দুইদিন ধরে উখিয়ায় টানা দুদিন মরিচ্যা বাজার ও কোর্টবাজােরে স্বাগত মিছিল করেছে ও প্রস্তুতি সভা করছে বিএনপি ও অঙ্গ-সংগঠন। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) মাগরিবের নামাজের পর উখিয়া সদরে এক বিশাল স্বাগত ও প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হবে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আগামীকাল কোর্টবাজারে অনুষ্ঠিতব্য সমাবেশে সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই সাথে শাহজাহান চৌধুরীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা ও দিক-নির্দেশনা পাওয়ায় নেতাকর্মীদের মাঝে বাড়তি প্রাণের সঞ্চার হয়েছে। উখিয়া-টেকনাফের আনাচে-কানাচে এখন 'ধানের শীষ' ও দুই নেতার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।
উখিয়া উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বলেন, "আমাদের দুই অভিভাবক একসাথে রাজপথে আসছেন। সালাহউদ্দিন আহমদের আগমন এবং শাহজাহান চৌধুরীর নির্বাচনী প্রচারণা—এই দুইয়ে মিলে উখিয়া-টেকনাফ বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আজকের মাগরিব পরবর্তী মিছিলে হাজারো মানুষের সমাগম ঘটবে বলে জানান।"
আগামী কালকের সমাবেশকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ জনগণের কাছে দোয়া চেয়ে নেতারা বলেন, দীর্ঘদিনের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে উখিয়া টেকনাফ বাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের প্রেরণা। তাদের দিক নির্দেশনায় আমরা আগামী ১২ তারিখ বিএনপি জয় নিশ্চিৎ করব ইন্সআল্লাহ।
মো: গিয়াস উদ্দিন নিজস্ব প্রতিবেদক, | উখিয়া,কক্সবাজার।
