শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হান্নান মাসুদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা ভোটার

হান্নান মাসুদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা ভোটার

হান্নান মাসুদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন  বৃদ্ধা ভোটার

 

স্বামীর পক্ষে নির্বাচনের প্রচারণায় গিয়ে  ভোটারের কাছ থেকে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির ডুবাইর বাড়িতে এই ঘটনা ঘটে। স্বর্ণের আংটি উপহার দেয়া বৃদ্ধা প্রবাসী আমির ডুবাইয়ের মাতা।

জানা যায়, আমির ডুবাইয় বাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে পূর্ব নির্ধারিত  উঠান বৈঠক ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।বৈঠকটি শুরু হওয়ার আগে নির্ধারিত আসনে গিয়ে বসেন তিনি। ওই সময় এক বৃদ্ধা জেদনীর  হাতে একটি স্বর্ণের আংটি পরিয়ে দেন এবং তিনি এটিকে উপহার হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত নারী ভোটাররা করতালির মাধ্যমে তা বরণ করেন।

এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, হান্নান মাসুদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশের অংশ এটি। গত দেড় বছর হান্নান মাসুদ সাধারণ মানুষের জন্য যে কাজ করেছে ঘটেছে এই উপহারের মাধ্যমে তা প্রস্ফুটিত হয়েছে। আমি তার স্ত্রী হিসেবে গর্ববোধ করছি।

এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্র শক্তির হাতিয়া উপজেলার সদস্য সচিব আশিক এলাহী ও অন্যান্য নেতৃবৃন্দসহ সহ গ্রামের শতাধিক নারী।

 

 

হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি