বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শবে বরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

শবে বরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

শবে বরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই দুই জনের সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন তারা।


এসময় ফাতেহা পাঠ ও দোয়া শেষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় পরিবারের সদস্যদের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং ভাগ্নে অভিক ইস্কান্দার উপস্থিত ছিলেন।