বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪ টি ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪ টি ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোট ভোটকেন্দ্রের মধ্যে  ৫৭৪ টি ঝুঁকিপূর্ণ


ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকে ঝুঁ'কি'পূ'র্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা রিটার্নিং অফিসার। এসবের মধ্যে ৪৮২টি কেন্দ্রকে ঝুঁ'কি'পূ'র্ণ এবং ৯২টি কেন্দ্রকে অধিক ঝুঁ'কি'পূ'র্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানিয়েছেন, ঝুঁ'কি'পূ'র্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দা'ঙ্গা'প্র'ব'ণ এলাকা, যাতায়াত ব্যবস্থা এবং অতীতের নির্বাচনী সহিংসতার তথ্য বিশ্লেষণ করে ঝুঁ'কি'পূ'র্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে।

 

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, “সব ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা থাকবে। ঝুঁ'কি'পূ'র্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা বেশি থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হবে।”

 

তিনি আরও জানান, যেসব কেন্দ্র অধিক ঝুঁ'কি'পূ'র্ণ হিসেবে চিহ্নিত, সেখানে স্ট্রা'ই'কিং টিম, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি এসব কেন্দ্রে অতিরিক্ত ফোর্স দেওয়ার নির্দেশনা রয়েছে।

 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্র'তি'দ্ব'ন্দ্বি'তা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন।