মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ভালো থাকলে আমরা ও ভালো থাকবো: নওগাঁয় জামায়াত আমীর

বাংলাদেশ ভালো থাকলে আমরা ও ভালো থাকবো: নওগাঁয় জামায়াত আমীর

বাংলাদেশ ভালো থাকলে আমরা ও ভালো থাকবো: নওগাঁয় জামায়াত আমীর

বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ জেলার ঐতিহ্যবাহী এটিম মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।”


জনসভায় নওগাঁ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।