বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

ইসরাইলের জেলে থাকা ৫৪ ফিলিস্তিনির লাশ এবং মানব দেহাবশেষসম্বলিত ডজনখানেক বাক্স ফেরত দিয়েছে দখলদার দেশটি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে গাজায় লাশ হস্তান্তর করা হয়েছে। খবর টিআরটি

 

বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রেড ক্রসের যানবাহনে ৫৪টি লাশ ও মানব দেহাবশেষ থাকা ৬৬টি বাক্স গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, লাশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা দল অনুমোদিত চিকিৎসা প্রটোকল অনুসরণ করে ফরেনসিক প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া শেষ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারগুলো লাশ শনাক্ত করার সুযোগ পাবে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষায়িত কমিটির সমন্বয়ে মরদেহগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও নথিভুক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ১০ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই এই মরদেহ হস্তান্তরের ঘটনা ঘটেছে।

 

যুক্তরাষ্ট্রের ঘোষিত জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরাইলের অতিরিক্ত সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর বিধান রয়েছে। জাতিসংঘের হিসাবে, গাজা পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বুধবার ভোরে গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত। এই বর্বর হামলায় আরও অনেকে আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

 

হামলাগুলো বাস্তুচ্যুতদের তাঁবু, একটি বাড়ি এবং বেসামরিক মানুষের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-৫ সংলগ্ন এলাকায় গোলাবর্ষণে একজন প্যারামেডিকসহ দুজন নিহত এবং আরও ১২ জন আহত হন।