শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


গলাচিপায় দুই মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। গলাচিপা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডে বুধবার রাতে লক্ষণ দেবনাথ (৫০) ও নিরাময় হাওলাদার (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্র, ৪৮ টি ইয়াবা বড়ি, গঁাজা, নগদ ২৩ হাজার

 

 টাকা ও ২টি মোবাইল উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানটি পরিচালনা করেন গলাচিপা সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর তানজিলুর রহমান। পরে গ্রেফতারকৃত দুজনকে গলাচিপা থানায় সোপর্দ করা হয়।

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে পৌর শহরের সাগরদী রোড ৫ নম্বর ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী লক্ষণ দেবনাথের বসত ঘরে দেশীয় অস্ত্র, ইয়াবা এবং মাদক বিক্রির টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা

 হয়েছে। লক্ষণ দেবনাথের বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। আটক লক্ষণ ও নিরাময় হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।#

রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।