বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল :

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল :

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল :

নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়া উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

'আগে হবে প্রজ্ঞাপন পরে নির্বাচন, পে-স্কেল নিয়ে টালবাহানা চলবে না।' প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা মানববন্ধন করেন। 


এতে বক্তব্য দেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিস সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু, সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিন প্রমূখ।

 

বক্তারা বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করি।  এ প্রেক্ষাপটে সরকারের অর্থ উপদেষ্টা একটি পে-স্কেল কাঠামো গঠন করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। এবং এর বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে টালবাহানা হচ্ছে বলে আমরা পুনরায় আন্দোলন শুরু করি। 

 


তারা বলেন, প্রজ্ঞাপন নিয়ে আর টালবাহানা চলবে না, প্রজ্ঞাপনের বাস্তবায়ন করে তারপর নির্বাচন দিতে হবে। সরকারের ভেতরের একটি মহল এই বিষয় নিয়ে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তারা।

এসময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ভূমি অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

হানিফ সাকিব সাকিব
হাতিয়া ( নোয়াখালী)  প্রতিনিধি