সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা পৌর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত

গলাচিপা পৌর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত

গলাচিপা পৌর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত


সাংগঠনিক ও চলমান জাতীয় সংসদ নির্বাচনি কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে গলাচিপা পৌর বিএনপির অধীন সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নেতৃত্বপ্রত্যাশীদের কাছ থেকে মতামত গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গলাচিপা পৌর বিএনপির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পৌর বিএনপির আওতাধীন সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলুপ্ত কমিটিগুলোর পরিবর্তে নতুন কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গলাচিপা বিএনপির কার্যালয়ে মতামত গ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় সম্ভাব্য সকল নেতৃত্বপ্রত্যাশী নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান এবং সদস্য সচিব সাহেবআলী মাতব্বর যৌথভাবে অনুমোদন করেছেন।

দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সক্রিয় করতেই এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।