০৫/০২/২০২৬ খ্রি.সকাল ১১.২৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন হরষপুর ইউনিয়নের পাচগাঁও এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে রাত ০২.৫০ ঘটিকায় ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৮০ (একশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অপর
আরেকটি অভিযানে সকাল ১১.২৫ ঘটিকায় চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা হতে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। শফিকুল ইসলাম শহিদুল (৪৫)
পিতা-মৃত ইদন মিয়া
সাং- আমলাপাড়া
থানা- ভৈরব
জেলা- কিশোরগঞ্জ
২। মোঃ সুমন মিয়া (৩৭)
পিতা- মোঃ মুসলিম মিয়া
সাং- মেরাশানী
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
৩। মোছাঃ হাজেরা আক্তার (৩০)
পিতা- মৃত বাচ্চু মিয়া
স্বামী- সফিকুল ইসলাম
সাং- নলগড়িয়া (গুচ্ছগ্রাম)
৪। মোছাঃ রত্না আক্তার (১৯)
পিতা- মৃত হুমায়ুন মিয়া
স্বামী-সুমেল খাঁ
সাং- নলগড়িয়া (গুচ্ছগ্রাম)
৫। মোঃ শরীফ আহম্মেদ (২২)
পিতা- মৃত আব্দুর রহমান
সাং- কাশিনগর (হারুন মিয়ার বাড়ী)
সর্ব থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্ত বিজয়নগর থানায় পৃথক ৩টি মাদক মামলা রুজু হয়েছে।
