সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

জাপানের সঙ্গে ঐতিহাসিক এক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করে দুই পক্ষ।


অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক, কারণ এটিই বাংলাদেশের ইতিহাসের প্রথম ইপিএ বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

 

জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এই চুক্তির ফলে বাংলাদেশ এই দেশে গার্মেন্টসসহ ৭৩৭৯টি পণ্যের রফতানি সুবিধা পাবে কোনো শুল্ক ছাড়াই, আর এতে কোনো প্রকার জটিল শর্তও জুড়ে দেওয়া হয়নি বলে জানায় তথ্য অধিদপ্তর। এর বিনিময়ে বাংলাদেশ জাপানকে দেবে ১ হাজার ৩৯ টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা।

 

চুক্তি জাপানে বাংলাদেশি পেশাদারদের জন্য ১২০টি উপ-খাত উন্মুক্ত করবে। পাশাপাশি বাংলাদেশ জাপানি সংস্থাগুলির জন্য ৯৭টি উপ-খাত উন্মুক্ত করবে।