বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচীত হলে রাজনৈতিক সহাবস্থান তৈরি করা হবে - মাহবুবের রহমান শামীম

নির্বাচীত হলে রাজনৈতিক সহাবস্থান তৈরি করা হবে - মাহবুবের রহমান শামীম

নির্বাচীত হলে রাজনৈতিক সহাবস্থান তৈরি করা হবে - মাহবুবের রহমান শামীম


দলমত নির্বিশেষে সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা নির্বাচীত হলে রাজনৈতিক সহঅবস্থান তৈরি করবো। হাতিয়াতে কোন সন্ত্রাস চাদাবাজের জায়গা হবে না।  এখানে কোন প্রতিহিংসার রাজনীতি চলবে না। আমরা সবাই মিলে মিশে বাস করতে চাই।


শুক্রবার বিকালে হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

 

তিনি আরো বলেন বিএনপি সরকার গঠন করলে হাতিয়ার নদী ভাঙ্গন, যোগাযোগ সহ বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে জনসভায় এসব বিষয়ে কথা বলেছেন। দলমত নির্বিশেষে সবাইকে তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান জানান।

 

এসময় উপস্থিত ছিলেণ চরকিং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা,  উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে জমায়েত হয়। পরে মিছিল নিয়ে তারা আফাজিয়া বাজারে আসে।