শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পাঁচশিরা আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পাঁচশিরা আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পাঁচশিরা আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচশিরা আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার  (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে কালাই উপজেলার পাঁচশিরা এলাকায় আলহাজ্ব মতাহার হোসেন মন্ডলের চাতালে এ জনসভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন পাঁচশিরা আড়ৎদার মালিক সমিতির সভাপতি আব্দুল কাফি মন্ডল। জনসভা সঞ্চালনা করেন মোসলেম উদ্দিন।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ আব্দুল বারী। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”

 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার এবং কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য আনিছুর রহমান, কালাই যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ অন্তাজ মন্ডল এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।


জনসভায় কালাই যুব অধিকার পরিষদের সকল সদস্যসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি