বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিনাথপুর ফুলবাগান মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কাশিনাথপুর ফুলবাগান মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কাশিনাথপুর ফুলবাগান মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

পাবনার সুজানগর উপজেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের পক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

আজ বিকেল ৪টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য (পাবনা-১ ও সিরাজগঞ্জ-৬) অবসরপ্রাপ্ত মেজর মোঃ মঞ্জুর কাদের। তিনি তার বক্তব্যে বলেন, “দেশে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণের ভোটের মাধ্যমে ইসলামি মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য নির্বাচনে এসেছি। জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তবে আমি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ব্যারিস্টার মাওলানা নজিবুর রহমান মোমেন। তিনি বলেন, “দেশের চলমান সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ নেতৃত্বকে সংসদে পাঠানো।”

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. আব্দুল বাসেত খান। তিনি তার সভাপতির বক্তব্যে উপস্থিত জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে কাশিনাথপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও ভোটাররা দলে দলে যোগ দেন। পুরো ফুলবাগান মোড় এলাকাটি জনসমুদ্রে পরিণত হয় এবং উপস্থিতিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।

এস এন জামান হাশেমী
সুজানগর উপজেলা প্রতিনিধি