মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ অভিনেতা আহমেদ রুবেলের চলে যাবার দুই বছর।

আজ অভিনেতা আহমেদ রুবেলের চলে যাবার দুই বছর।

আজ অভিনেতা আহমেদ রুবেলের চলে যাবার দুই বছর।

 

আজ ৭ ফেব্রুয়ারি। প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সময় গড়ালেও তার হঠাৎ চলে যাওয়ার সে দিনটি এখনও বাংলা নাটক ও চলচ্চিত্রাঙ্গনের মানুষের মনে গভীর শোকের ছাপ রেখে গেছে।

২০২৪ সালের এই দিনেই রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’-এর প্রদর্শনী। বিকেলের দিকে সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা যখন হলে পৌঁছাতে শুরু করেন, ঠিক তখনই আসে দুঃসংবাদ—মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আহমেদ রুবেল আর নেই। স্ট্রোকে আক্রান্ত হয়ে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর

আহমেদ রুবেলের জন্ম ১৯৬৮ সালের ৩ মে, চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজারামপুর গ্রামে। অভিনয়ের প্রতি তার অনুরাগ গড়ে ওঠে ঢাকা থিয়েটারে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। নাসির উদ্দিন ইউসুফ ও সেলিম আল দীনের তত্ত্বাবধানে তিনি দীর্ঘদিন মঞ্চনাটকে অভিনয় করেন এবং ধীরে ধীরে নিজেকে একজন শক্তিমান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। টেলিভিশনে তার অভিনয়যাত্রা শুরু হয় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নাটক ‘স্বপ্নযাত্রা’ দিয়ে। এরপর হ‍ুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকীসহ দেশের খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করে তিনি দর্শকমহলে আলাদা পরিচিতি লাভ করেন। চলচ্চিত্রে আহমেদ রুবেলের অভিষেক ঘটে ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’-এর মতো গুরুত্বপূর্ণ ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১৪ সালে কলকাতার চলচ্চিত্র ‘পারাপার’-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দুই বাংলার দর্শকের কাছেই সমাদৃত হন। ২০০৫ সালের পর থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করেছেন আহমেদ রুবেল। ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’ ও ‘এফএনএফ’-এর মতো নাটকে তার অভিনয় আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।

মঞ্চ থেকে পর্দা সব মাধ্যমেই সংযত, গভীর ও বাস্তবধর্মী অভিনয়ের ছাপ রেখে গেছেন আহমেদ রুবেল। প্রস্থানের দুই বছর পরও তার কাজ ও উপস্থিতি বাংলা অভিনয় অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার কথা বারবার মনে করিয়ে দেয়।