বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কয়েক বছর ধরে চালানো ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটির পরিবহন ব্যবস্থার ক্ষতি হয়েছে প্রায় ২.৫ বিলিয়ন বা ২৫০ কোটি ডলার।শনিবার (০৭ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  


প্রতিবেদনে বলা হয়েছে,  প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান এল-নাবিহ বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগসহ তার সাইকেলে ব্রিফকেস এবং ল্যাপটপ বেঁধে একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েন। তার ছাত্রদের অনলাইনে যোগাযোগ করার উদ্দেশেই এমনটি করেন তিনি।

গাজায় ইসরাইলের আগ্রাসনের আগে একজন অধ্যাপকের সাইকেল চালানো কোনো সাধারণ দৃশ্য ছিল না। কিন্তু এখন যুদ্ধের কারণে আরোপিত একটি করুণ বাস্তবতার মধ্যে এক কাতারে এসে পড়েছেন গাজার ধনী-গরীব, শিক্ষার্থী-শিক্ষক, মালিক-চাকরিজীবী সবাই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ধ্বংসপ্রাপ্ত গণপরিবহনের কারণে এখন বিকল্পগুলোর মধ্যে অন্যতম মাধ্যম সাইকেল।


এল-নাবিহ জানান, ২০২৩ সালের ডিসেম্বরে গাজা শহরের শুজাইয়া পাড়ায় পার্কিং করার সময় তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, ‘আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর তখন কাছাকাছি একটি ভবনে ইসরাইলি বিমান হামলা চালায়।’

এ সময় উভয় উইন্ডোস্ক্রিন ভেঙে পড়ে এবং ইঞ্জিনটি বিকল হয়ে যায় বলে জানান তিনি। এই অধ্যাপক আরও বলেন, ‘আমার গাড়িটি ব্যবহারের অযোগ্য এবং এখন জ্বালানি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, তাই আমাকে এভাবেই মানিয়ে নিতে হয়েছে।’