বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরের দৌলতখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। জানা গেছে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা দৌলতখালীর চৌহদ্দিপাড়া গ্রামের তিন শিক্ষার্থী একই মোটরসাইকেল যোগে

 

 তিন বন্ধু মিলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বেপরোভাবে মোটরসাইকেল চালানোর সময় একই গ্রামের  হেকমত

 

 আলীর পুত্র রহমত আলী (১৪), আমিনুল ইসলামের পুত্র সাহাবী (১৩),ও জিয়ার আলীর,পুত্র আবু সাইফ( ১৫)নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি কারেন্টের পোলে সজোরে  ধাক্কা দিলে ঘটনা স্থলেই সাহাবী ও রহমত আলী নিহত হয়। অসংখ্য জনক অবস্থায় আবু সাইফকে উদ্ধার করে দৌলতপুর হসপিটালে ভর্তি করা হলে কুষ্টিয়া মেডিকেলে রেফারড করা হলে তার মৃত্যু

 

 ঘটে।  নিহতরা সকলেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে  দৌলতপুর থানা পুলিশ নিহত দের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

এ ব্যাপারে দোলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।  মর্মান্তিক এর সড়ক দুর্ঘটনায় একই এলাকার তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।