শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুর রহমানে সংবাদ সম্মেলন

গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুর রহমানে সংবাদ সম্মেলন

গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুর রহমানে সংবাদ সম্মেলন

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনের পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে শুরু করেছে। নির্বাচনের আগে নূরুল ইসলাম নুরের পক্ষের লোকদের মাধ্যমে অনেক অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর শঙ্কা, প্রশাসনের নিরপেক্ষতার সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের  (ঘোড়া প্রতীক) পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। 

 


সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ততোই পরিবেশ উত্তাপ্ত করছে ট্রাক মার্কার লোকেরা। তারা উস্কানিমূরক বক্তব্য দিচ্ছে। বকুলবাড়িয়ায় নিজে (নুরুল হক নুর) উপস্থিত থেকে ভাংচুর করছে।

 

 অথচ আমরা মামলা দিছি অথচ পাল্টা তারা মামলা দিছে সেটাও নিছে। এখানে নিরপেক্ষতা বজায় থাকছে না। আপনারা আমাদের কথাগুলো অনুন্ধান করে প্রশাসন ও মিডিয়াকে জানাবেন এই আমাদের আহ্বান। এছাড়া আমখোলা ৪ ফেব্রুয়ারি গাড়ি ভাংচুর করছে। শুক্রবার রাতে আমাদের ঘোড়া মার্কার সমর্থককে হুমকি দিছে ট্রাক মার্কার সমর্থকরা।’

 

 ঘরে আগুন লাগানোর স্বাক্ষাৎকার তাদের কাছে আছে বলে দাবি বলে তিনি। তিনি আরো বলেন, ওই মহিলাকে ম্যানেজ করার চেষ্টা চলছে। হয়তো ম্যানেজ হয়েও যাবে। 


সিদ্দিকুর রহমান বলেন, আমাদের নির্বাচনী প্রচারণার সূচি নুরুল হকের সাথে ৪টি প্রোগ্রাম ওভারলেপিং হয়েছে। যার কারণে শিবা প্রোগ্রাম না করলেও তারা রাত্র ২টা আড়াইটায় প্রচারণা করে। সে (নুর) আগুন লাগিয়ে আমাদের উপর চাপিয়ে চলে যাবে। আমাদের আশঙ্কা সে অনেক ঘটনা ঘটাবে। সেখানে যদি আমাদের লোকও জড়িত থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের লোকজন করবে। আমরা নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে। আমরা নির্বাচনটাকে সুষ্ঠু করার চেষ্টা করতেছি। 

 


তিনি বলেন, একাধিক অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর পর সর্বশেষ শুক্রবার দিবাগত গভীর রাতে ভিপি নুরের ট্রাক মার্কার সমর্থক নাইমুল ইসলামের বসত ঘরে হাসান মামুনের সমর্থক অগ্নিসংযোগের অভিযোগের পরই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে।


শনিবার দুপুর ২টায় গলাচিপা পৌরশহরের ফিডার রোডের ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নির্বাচনী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, মো. মিজানুর রহমান, এ্যাডভোকেট হিরন, আসাদুজ্জামান সবুজ,  প্রমুখ।